এখনও মাঝে মাঝে
তোমার হাসি মুখের
কথা গুলো মনে হলে
চোখের কোনে এক
ফোটা অশ্রু এসে যায় ,
ভাবতে পারি না
তোমার সেই হাসির
পেছনে অন্য কিছু
লুকিয়ে ছিল ... কেন
বুঝিনি আমি ?
এখনও নিশ্চুপ হয়ে
মাঝে মাঝে তোমার
ছবির দিকে তাকিয়ে
নিজেকে বিশ্বাস
করাতে পারি না এই
তোমায় আমি
ভালোবেসে ছিলাম ,
এই তোমার জন্যই
আমি সব ছেড়ে দিতে
চেয়ে ছিলাম
,নিজেকেই প্রশ্ন করি
কোন উত্তর পাই না !
কি দোষ ছিল আমার ?
কেন এমন করলে
তুমি ? তবে কেন জানি
আবার মনে হয় দোষ
ছিল আমার আর তা
হল পাগলের মত
তোমায়
বিশ্বাস করা টাই ।
যার মাশুল জীবনের
প্রতিটি বাঁকে বাঁকে
দিতে হয়,কেন জানি
আজ মনে হচ্ছে,তুমি
আমার সেই ভুল
মানুষটা
যাকে মন থেকে
ভালবেসে
ছিলাম,বিনিময়ে কিছু
অবহেলা কুড়িয়ে
নিলাম । তবুও চাই
তুমি
সুখে থাক
যতটা সুখে থাকলে
আমার মনে পড়বে না
সুখে থাক তুমি..........